ঠাকুর
ঠাকুর
মুনমুন মুখার্জ্জী
রবি ঠাকুর গো ও রবি ঠাকুর --
তুমি তো সবচেয়ে বড় ঠাকুর,
মন্দিরের ঠাকুর কথা বলে না,
ডাকলেও কিছুতে সারা দেয় না।
ও ঠাকুরের আবার অনেক চেলা,
বোকাদের নিয়ে করে শুধু খেলা,
শুনেছি, নষ্ট করে ওরা মেয়েবেলা,
যেতে মানা আমার পুজোর মেলা।
তুমি কত মনের কথা লিখেছো,
কবিতায় যতো মন ভরিয়েছো,
নানান ধরনের গান গেয়েছো,
ওদের কথা লিখতে ভুলে গেছো ?
আরো একবার তুমি ফিরে এসো,
মনের রাজ্যের নয়া প্রশ্ন কষো,
চুপ করেই দেখে মন্দিরের ঠাকুর
বিধান দাও আমার রবি ঠাকুর।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন