কি আর করবে

কি আর করবে
মুনমুন মুখার্জ্জী

ধর্মের চোগা পড়ে রাজা রাজপথে চলে,
পিছে তার ক্রীতদাস জয় হো হাঁক তোলে।

আছে তার চেলারা এদিক ওদিক ছড়িয়ে,
বেগরবাই করলে কেউ, তারা দেয় গুঁড়িয়ে।

শেষকালে সব মানুষেরই ভগবানেই আস্থা,
'ভগবান' হয়েছেন তাই লাভজনক ব্যবসা।

ধনীর স্বার্থ রক্ষায় প্রশাসন থাকে পাহারায়,
সংস্কৃতি কেঁদে মরে, নির্বোধরাই মার খায়।

নেতারা ভুল তথ্য দিয়ে সর্বদা বোকা বানায়,
ব্যবসায়ী সেই ফাঁকে টি.আর.পি বাড়িয়ে যায়।

পরের মুখে ঝাল খেয়ে আমরা বুলি কপচাই,
নতুন খবর দেখতে নিউজ চ্যানেল পালটাই।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

পুরুষ মানেই খারাপ নয়

নতুন সংকল্প