শিশু শিক্ষক

শিশু শিক্ষক
মুনমুন মুখার্জ্জী

গাছ কেটে বন সাফ করেছি
দূষণের পরিমাণ বাড়ছে তাই,
সিলিন্ডার নিয়ে ছোট্ট খোকা
পৃথিবী বাঁচাতে গাছ লাগায়।

ভাইরাস আজ নৃত্য করছে,
ঝড়ঝাপটায় প্রকৃতি বেহাল!
নতুন করে গাছ লাগিয়ে
শিশুরাই হয়তো ধরবে হাল।

আমরা সবাই অতি শিক্ষিত
সব জেনে ভুল করি বার বার,
শিশুরা এবার হাত বাড়িয়ে
নতুন করে শেখাবে আবার।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

৫) মুহূর্তরাও গল্প শোনায়

৪) মুহূর্তরাও গল্প শোনায়

৬) মুহূর্তরাও গল্প শোনায়