হয়তো
হয়তো
মুনমুন মুখার্জ্জী
কেউ বোঝেনি আমার কথা,
হয়তো তুমি বুঝেছিলে,
আমার অপমানে তাইতো তুমি
চোখের জল ফেলেছিলে।
তাইতো মনে পাথর রেখে
হয়তো দিব্বি দিয়েছিলে,
ওঘরে আর যাব না কখনো,
তার কথাই নিয়েছিলে।
জানতে তুমি মানি না ওসব
তবুও তুমি বলেছিলে,
তোমার কথা ফেলতে পারি না
জেনেই দিব্বি দিয়েছিলে।
রাগ দেখাতে বলেছিলাম যখন
তখন তুমি হেসেছিলে,
অকালে হঠাৎ ফুরিয়ে যাবে
তা কি বুঝতে পেরেছিলে?
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন