মনরে খুঁজি চল

মনরে খুঁজি চল 
মুনমুন মুখার্জ্জী

চল না মন উড়ে উড়ে--
বাস্তব থেকে একটু দূরে।
থাকবে না এত দলাদলি,
কেউ যেথায় দেয়না গালি।
মান-সম্মান ভালোবাসা--
এটুকুই তো সবার আশা।
সবাই মিলে থাকব সাথে;
জীবন রঙীন হবে তাতে।
ছোট বড়ো সবাই সমান;
যোগ্য ব্যক্তি পায় সম্মান।
অর্থ নয় ধনীর মাপকাঠি;
কেউ কাউকে দেয় না কাঠি।
চল রে মন খুঁজে দেখি--
এমন দুনিয়া আছে নাকি!

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

৫) মুহূর্তরাও গল্প শোনায়

৪) মুহূর্তরাও গল্প শোনায়

৬) মুহূর্তরাও গল্প শোনায়