পূর্ণিমার রাতে

পূর্ণিমার রাতে
মুনমুন মুখার্জ্জী

এই ফাল্গুনী পূর্ণিমা আমাদের ভালবাসার সাক্ষী হয়ে থাক--
থাক সাক্ষী পাশাপাশি আসার এই মায়াবী রাত;
রাতটা আজ স্মৃতি হয়ে থাক আমাদের মনের কোণে,
মনের কোণে জমে যদি মেঘ পড়বে তোমাকে মনে;
মনের আকাশে ধ্রুবতারা তুমি, বাঁধব ঘর একসাথে-
একসাথে আমরা হারিয়ে যাব নতুন আলোর পথে!
আলোর পথে না যেন মাড়ায় কোনো দূর্জনের ছায়া!
ছায়াসঙ্গী হয়েই থেকো সাথে, হোকনা পৃথক কায়া;
কায়া ছেড়ে যদি যাই কখনো অজানার সন্ধানে--
সন্ধান করবে হয়তো পূর্ণিমার আর এক ফাল্গুনে।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

৫) মুহূর্তরাও গল্প শোনায়

৪) মুহূর্তরাও গল্প শোনায়

৬) মুহূর্তরাও গল্প শোনায়