চাওয়া পাওয়া


চাওয়া পাওয়া
মুনমুন মুখার্জ্জী

আকাশ কুসুম চাই না কিছুই, ছোট ছোট চাওয়া পাওয়া--
ছোট ছোট প্রাপ্তির মাঝেই বিশাল কিছু খুঁজে নেওয়া!
গাড়ি বাড়ির পিছনে ছুটে সময় করি না নষ্ট অত--
ছোট খাটো ঘটনাতেই তাইতো সুখ খুঁজে পাই কত।
নাওয়া খাওয়া নেই, টাকার পিছনে ছুটছে অনেকে বেশ--
অবসর এলে ডাক্তারের নির্দেশে খাওয়াটাই হয় শেষ।
তাই বেশ আছি নিজের মত, করি না চিন্তা ভাবনা
অল্পতেই সুখ খুঁজে পেলে থাকে না কোনো যাতনা।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

৫) মুহূর্তরাও গল্প শোনায়

৪) মুহূর্তরাও গল্প শোনায়

৬) মুহূর্তরাও গল্প শোনায়