মুখ

মুখ
মুনমুন‌ মুখার্জ্জী

মুখ দেখে মন খুঁজতে যেওনা
বিষম খেতেও পারো,
ঝলমলে অনেক মুখের হয়তো
মনটা প্যাঁচালো বড়ো।

চোখের সামনেই ঘোরে ফেরে
চেনা অচেনা কত মুখ,
কিছু মুখের দিকে তাকালে ভাবি
এই দেবে বুঝি সুখ।

মুখতো অনেকের মুখোশে ঢাকা
স্বপ্ন ভাঙতেও পারে,
সুন্দর মন পারো যদি খুঁজো
আলোর পথটা ধরে।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

৫) মুহূর্তরাও গল্প শোনায়

৪) মুহূর্তরাও গল্প শোনায়

৬) মুহূর্তরাও গল্প শোনায়