শুভ জন্মদিনের শুভেচ্ছা
শুভ জন্মদিনের শুভেচ্ছা
মুনমুন মুখার্জ্জী
তোমার জন্য রয়েছে জমা
এক বুক ভালোবাসা,
সুন্দরতম হয়ে উঠবে জীবন
রয়েছে সে ভরসা।
তোমার ডানার ছোট্ট পালক
হয়ে আমি খুব খুশি,
জন্মদিনের কি দেবো তোমায়
দিলাম সূর্যের হাসি।
ভালো থেকো তুমি, এগিয়ে চলো,
দিকে দিকে হোক নাম,
মুখে মুখে শুধু ছড়িয়ে পড়ুক
তোমার অনেক সুনাম।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন