পারব না
পারব না
মুনমুন মুখার্জ্জী
সত্যি বলছি আমি ভালো মানুষ হতে চাই না।
কোনো মিথ্যে ফুলঝুরি আমি শুনতে চাই না।
শামুকের খোলসে নিজেকে লুকিয়ে রাখি না।
গিরগিটির মত সুযোগ বুঝে পালটেও যাই না।
অন্যায়কে অন্যায় বলতে কখনও ভয় পাই না।
অনধিকার চর্চা আমার একদম ভালো লাগে না।
মনের কথা কাউকে বলতে বিশ্বাস আর হয় না।
কারো উপর নির্ভর করতে একটুও মন চায় না।
অপ্রিয় হলেও সত্য কথা না বলে যে পারি না।
তাই তো আমার সাথে অনেকের হয়না বনিবনা।
সবাইকে খুশি করতে আমি কখনই পারবো না।
দুঃখিত আমি যে ঠিক অভিনয়টাই পারি না।।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন