প্রিয় সাথি
প্রিয় সাথি
মুনমুন মুখার্জ্জী
কলমরে তুই প্রাণের দোসর, সুখ দুঃখে সাথি আমার;
মনের যন্ত্রনা প্রকাশ করার তুইই আমার অস্ত্রের ভাণ্ডার।
করতে পারি না মুখে প্রতিবাদ, তোর মাধ্যমেই খোলতাই হয়--
শক্তিশালী এ তলোয়ারের কাছে অত্যাচারীরাও হার মেনে নেয়।
কাঁদছে রাজ্য, দেশের মানুষ নানা রকমের ছলের চাকায়,
প্রতিবাদ করে তুইই পারিস ফিরিয়ে দিতে যার যা চায়।
তোকেই হাতিয়ার করছে দেখছি ধনীদেরও চামচেরা,
তোর আঁচরেই সত্য ফোটে, সেটাই ভুলে যায় তারা।
ক্ষমতার বলে ক্ষমতাবানরা জুলুম করে নেয় ছিনিয়ে,
সত্য-মিথ্যা, ন্যায়-অন্যায়ের হিসেবটা তুই দিস চিনিয়ে।
পৃথিবীর যত অস্ত্র আছে সবচেয়ে তীক্ষ্ণ ডগা তোর,
হোক না যত বড় কেউকেটা এক কোপে জব্দ হবে তোর।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন