স্মরণীয় বরণীয়

স্মরণীয় বরণীয়
মুনমুন মুখার্জ্জী

বাক স্বাধীনতা ফিরে পেতে ছেড়েছিল ঘরবাড়ি
বলো তাঁদের কি করে আমি ভুলতে পারি?
অত্যাচারের সামনে যাঁরা করেছিল জীবন পণ
বলতে পারো তাঁদেরকে কি করে ভুলতে পারি?
মাতৃভাষার জন্য যাঁরা খেয়েছিল গুলি, লাঠি
তুমিই বলো না তাঁদের কি করে ভুলতে পারি?
হায়নার মুখ থেকে ছিনিয়েছিল ভাষার অধিকার
বলো না তুমি তাঁদের আমি কি করে ভুলতে পারি?
হতে পারে ভিন দেশী, তবু নয় তাঁরা ভিন্ন
ভুল করেও তাঁদের কথা কি ভুলে যেতে পারি?
তাঁরাই আনল একুশে ফেব্রুয়ারির আন্তর্জাতিক সম্মান
সবসময় তাইতো তাঁদের শ্রদ্ধায় স্মরণ করি।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

৫) মুহূর্তরাও গল্প শোনায়

৪) মুহূর্তরাও গল্প শোনায়

৬) মুহূর্তরাও গল্প শোনায়