একটু বুঝে শুনে

একটু বুঝে শুনে
মুনমুন মুখার্জ্জী

বাঙালি মানেই স্বাধীনচেতা
নিজের মত চলি,
যা খুশি তাই করি না মোটেও
যুক্তিতে কথা বলি।

নিজের মতটা চাপাতে চেয়ে
করো না যেন ভুল,
ছলটা তোমার বুঝতে পারলে
তুমি পাবে না কুল।

মিলেমিশেই আমরা থাকি
চাই না কোনো বিবাদ,
কেউ মাথায় চাপতে চাইলে
করি তবে প্রতিবাদ।

অন্ধ ভাবেই ভরসা করি
ভালোবাসি যাকে,
নিজের ভুল বুঝতে পারলে
মুহূর্তে ছাড়ি তাকে।

বাঙালিকে ঢিল ছোঁড়ার আগে
ভেবে নিও কয়েকবার,
সেই ঢিলেই ঘর ভাঙতে পারে
হয়তোবা তোমার।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

৫) মুহূর্তরাও গল্প শোনায়

৪) মুহূর্তরাও গল্প শোনায়

৬) মুহূর্তরাও গল্প শোনায়