শেষ সময়
শেষ সময়
মুনমুন মুখার্জ্জী
ছোট করতে চাইলেই কি কাউকে ছোট করা যায়?
দুদিন পর তো যেতেই হবে সেই শেষ ঠিকানায়।
থাকত যখন সবার মাঝে, কথা বলতো না কেউ
মনের ঠিকানা বদল করতে তোলে নিন্দার ঢেউ।
সইতে সইতে পিঠ ঠেকে যায় সহ্য হয় না আর,
সম্পর্কের রকম ফেরে সব লাগে যেন বেকার।
কলঙ্ক তো চোখের কাজল, নিন্দা করে নিন্দুকে,
'নিন্দুকের' সমাধি হবে, 'ভালো' থাকবে সিন্দুকে।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন