গোলাপ
গোলাপ
মুনমুন মুখার্জ্জী
গোলাপ না হয় তোমরা নিও
আমায় দিও কাঁটা;
শেষ রাতেই ঝরবে পাপড়ি
রয়ে যাবে দাগটা।
আমার আছে সেরা গোলাপ
যারও আছে সৌরভ;
আমার কষ্ট লাঘব করা
সেটাই তার গৌরব।
মেকি দুনিয়ার প্রেমের হুজুগ
বছরে সাত দিন ;
গিরগিটিও হার মেনে যায়--
দেখে শুনে দিন দিন।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন