জীবনে নতুন সুর


জীবনে নতুন সুর
মুনমুন মুখার্জ্জী

সম্পর্কের বীণা বাজে না আর ঠিক আগের মত, 
অযত্নে অবহেলায় মরচে পড়ে ছিঁড়ে গেছে তার যত! 
ইতিহাস-ভূগোল ঘাটতে গেলে ছিন্নভিন্ন হয় হৃদয়, 
অন্যকে ছোট করে জীবনে কখনো আসে না জয়। 
পুরোনো তার নষ্ট হলে, নতুন তারের খোঁজ চলে-- 
নতুন করে গাইতে হয়, বাঁচার মত বাঁচতে হলে! 
তাই শুনছি নতুন গান, নতুন ছন্দের নতুন তান; 
হারিয়ে যাওয়া দিনগুলোর আজ হয়েছে অবসান।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

৫) মুহূর্তরাও গল্প শোনায়

৪) মুহূর্তরাও গল্প শোনায়

৬) মুহূর্তরাও গল্প শোনায়