আমার সুখ

আমার সুখ
মুনমুন মুখার্জ্জী

অনেক বছর আগের কথা
সে এক একুশে মাঘ,
সব কিছুতেই তোমার আমি
বসিয়ে ছিলাম ভাগ।
জোর করে নয়, সবার সাথেই
হয়েছিলো পালাবদল;
কত জনের সামনে আমরা
করি মালাবদল।
তুমিই হলে বাবার দেওয়া 
সেরা উপহার--
হাত ধরে তোমার ছেড়েছিলাম 
পুরোনো সংসার।
তোমার জন্যই ভাবনা আমার
তোমার খুশিই সব
তোমাকে কেউ আঘাত দিলে
থাকতে পারিনা নিরব।
তুমি দিয়েছো ফুটফুটে মেয়ে
নরম তার মন--
আমাদের সুখে থাকার 
সে যে পরম ধন।
ভালো থেকো খুশী থেকো
এটুকুই তো চাই--
তোমাদের জন্য সবার কাছে
আশীষ পেতে চাই।।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

৫) মুহূর্তরাও গল্প শোনায়

৪) মুহূর্তরাও গল্প শোনায়

৬) মুহূর্তরাও গল্প শোনায়