নতুন বছরের শুভকামনায়

নতুন বছরের শুভকামনায়
মুনমুন মুখার্জ্জী

নতুনের সাথে নতুনের পথে নতুন করেই নতুন মতে--
নতুন নিয়মের সীমারেখাতে এগিয়ে যাব আমরা একসাথে!

অভাব অভিযোগ অনেকই আছে, প্রাপ্তির ভাড়ারে অভিজ্ঞতাও আছে-- 
জীবনটা ঠিক গুছিয়ে নেব, কয়েক মাস না হয় অলস কেটেছে।

প্রতিবছর নতুন পুরোনো হয়, তবুতো নতুন আশা দেখায়; 
সেই আশাতেই বুক বেঁধে নিই, একুশ যেন হয় স্বপ্নময়। 

যত গ্লানি, যত অসন্তোষ, কেটে গিয়ে আসুক সন্তোষ--
আনন্দে কাটুক সবার জীবন, কেউ যেন মনে রেখো না রোষ।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

৫) মুহূর্তরাও গল্প শোনায়

৪) মুহূর্তরাও গল্প শোনায়

৬) মুহূর্তরাও গল্প শোনায়