নতুনের আহ্বান

#নতুনের_আহ্বান
#মুনমুন_মুখার্জ্জী

নতুন বছরে নতুন বেশে নতুনকে করি আহ্বান,
সর্বনাশী রোগের থেকে যেন মুক্তি দেন ভগবান।
গত বছর অনেক কাঁদালেও, শিখিয়েছেও অনেক,
ধৈর্য্য সহ্যের মাত্রা তাই বেড়েছে হাজার শতেক।
ডাক্তার নার্সদের কদর করতে শিখেছি হয়তো এবার,
রোগ ঠেকাতে পুলিশ প্রশাসন নজর কাড়ে সবার।
মুখোশের আড়ালে সরেছে অনেকে, অনেকে হয়েছে আপন,
আগামী দিন হোক স্বপ্নময় সবার জীবন যাপন।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

৫) মুহূর্তরাও গল্প শোনায়

৪) মুহূর্তরাও গল্প শোনায়

৬) মুহূর্তরাও গল্প শোনায়