বিকৃত কাম
বিকৃত কাম
মুনমুন মুখার্জ্জী
অত্যাচারী অমানুষরে তুই ভুলে যাস বল কেমনে?
নারীর গর্ভে জন্ম নিয়ে কেন আঘাত হানিস কে জানে!
পিঠের দোলনায় দুলিয়ে তোর মাও কাজ করছে হয়তো,
তোর মুখে হাসি ফোটাতেই দিন রাত তার কাটত।
বয়েছে মাথায় ইটের বোঝা কিম্বা মাটির ঢেলা,
তোর যত্নে করেনি কিন্তু একটুও হেলাফেলা।
অথচ তুই সুযোগ পেলেই মেটাস বিকৃত কাম,
মায়ের জাতকে ভোগ করে সত্যি কি পাস আরাম?
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন