যাব না বাবা
আর যাব না
মুনমুন মুখার্জ্জী
বাবুদের ওই বাগান বাড়িতে
ছেলে মেয়েরা খেলে কত কিছু মা--
গরীব দুঃখীর মেয়ে বলে কি
আমায় যেতে তুমি করেছ মানা?
গিয়েছিলাম সে একদিন আমি
তোমাকে লুকিয়ে একটু খেলতে,
কি মজা সেদিন হয়েছিল মাগো--
গাছে গাছে চড়ে মাতুনি করতে।
হটাৎ দেখি এলেন বড়বাবু--
ডাকলেন তিনিই আদর দিয়ে!
কি যে বললেন বুঝলাম না তো!
খোলা গায়ে মাথায় হাত বুলিয়ে।
আদুল গায়ে সেই আদর পেয়ে
ভীষণ ভয় করছিল তখন--
তেমন ভয় কই লাগে না তো মা!
তোমরা আদর করো গো যখন!
সেদিন থেকে আর ওদিক পানে
আমি কিছুতেই মা তাকাই না তো;
মুখ লুকিয়ে পাশ কাটিয়ে চলি--
বন্ধুরা ডাকলে আর যাই না তো।
ছবি সংগৃহীত
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন