যাবার আগে
যাবার আগে
মুনমুন মুখার্জ্জী
সময়ের হাত ধরে সবাইকে তো একদিন চলে যেতেই হয়,
তবু চলে যাবার আগে সবাই নিজস্ব ছাপ রাখতে চায়;
কবি লেখেন নতুন ছন্দে, সুরকারের থাকে সুরের জাদু,
বিজ্ঞানী থেকে ডাক্তার, রাষ্ট্রনেতা সবার রয়েছে নিজস্ব মধু।
হয়তো কেউ দুদিনের চটপটি, কারো সৃষ্টি যুগান্তকারী,
ঋতু পরিবর্তনের সন্ধিক্ষণে প্রকৃতিও হয়ে ওঠে অত্যাচারী।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন