ভার্চুয়াল বন্ধু
ভার্চুয়াল বন্ধু
মুনমুন মুখার্জ্জী
বন্ধু আমার মনের দোসর
বন্ধু আমার আশা,
বন্ধু আমার গভীর হৃদয়ে
চিলতে ভালবাসা।
দেখিনি তোমায় সামনাসামনি
পারবে কি চিনতে আমায়,
পাশ দিয়ে চলে যাবে কখনো
চিনব কিভাবে তোমায়?
না চিনলেও ক্ষতি নেই বন্ধু
থাকবে তুমি মনে,
কাউকে বলা যাবেনা যে কথা
তোমায় বলব গোপনে।
দেওয়া নেওয়ার এই জগৎ সভায়
আমরাও দেব নেব,
প্রেম প্রীতি আর মায়া মমতায়
দুজনেই জড়িয়ে নেব।
যদি কখনো না পাও খবর
খোঁজ নিও কোনোক্ষণে,
শেষ সময়ে তোমার কথাই
থাকবে বুকের কোণে।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন