মাঘের বাঘ
মাঘের বাঘ
মুনমুন মুখার্জ্জী
শীত পড়েছে কনকনিয়ে রয়েছি জড়োসড়ো,
সাত সকালে ঘুম ভাঙ্গে না লেপ মুড়ি দিই আরো।
মাঘের শীত বাঘের গায়ে লাগলো বুঝি এবার,
জলটা দেখেই ঠান্ডা লাগে, স্নান কে করে আবার?
গালটা ফাটে, হাত-পা ফাটে, ফেটে ঠোঁট হয় লাল,
রোদে বসে ভাবছি আমি কবে আসবে বসন্তকাল!!
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন