আগল
আগল
মুনমুন মুখার্জ্জী
যতই ভাবো আগলে রাখবে, আগলে রাখা নয়তো সোজা;
শরীরটাকে আগলে রাখো, মন কি চায় যায়না বোঝা।
দাও খুলে দাও আগল তোমার, ভালোবাসা দাও ভরপুর;
মনের মানুষ থাকবে পাশে, যাবে না তোমার থেকে দূর।
আগল দিয়ে রাখতে চাইলেই, শিকল কাটতে চাইবে সে;
খাঁচার পাখি উড়তে শিখলে আফশোষ করবে তুমিই শেষে।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন