বিষধর বছর
বিষধর বছর
মুনমুন মুখার্জ্জী
বিশে বিষে বিষময় ছিল সাল
দু'হাজার বিশ--
সারা পৃথিবীর মানুষ এখনও
জ্বলছে অহর্নিশ।
তার উপরে রাজনীতি জগতে
রোজ চলে সংঘাত;
যে কোনো সময় আসতে পারে
স্বজনহারার আঘাত।
বিষের উপর বিষফোঁড় ছিল
আমফান এল যখন--
মেয়ের কোনো খোঁজ পাইনি,
পাগল পাগল মন।
ছুটে গিয়ে যে খবরটা নেব
উপায় ছিল না তখন!
দেশ জুড়ে তখন চলছিল যে
সমস্ত লকডাউন।
প্রার্থনা করি আর আসবে না
এমন বিষধর সময়,
নতুন বছরের স্বপ্ন দেখি তাই
নতুন সম্ভাবনায়।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন