চাঁদের সুর তান
চাঁদের সুর তান
মুনমুন মুখার্জ্জী
বিনা আগুনে সারা বছর
জ্বলছে এক শহর,
সেই শহরে এক বাগানে
আমার ছোট্ট ঘর।
কর্তা আমার ভীষণ ভালো
মিষ্টি নামে লাল ;
কোনো কিছুই বলবে না তো--
হবে না হয় কাল।
পেশায় তিনি দালাল হলেও
মনে নেই দালালি,
লোকের ভালো চিন্তা করায়
নিজের পকেট খালি।
আমার আছে একটি মেয়ে
ভীষণ চুপ চাপ,
ঘটে তার কি যে আছে
মুখে তো নেই ছাপ।
সুর জিতেছে বাবার থেকে
তান শিখেছে ভালো,
'ইয়া' যোগে বেকার লাগে
'এয়া' বলবে বলো।
নামটা আমার সবাই জানে
চাঁদের নামে নাম,
চাঁদে যতই কলঙ্ক থাক
কোরো না বদনাম।
একপাশে সুরই সুর
অন্যপাশে তান,
চাঁদের ঘরে প্রতি মুহূর্ত
আনন্দের কলতান।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন