আর্তি

আর্তি
মুনমুন মুখার্জ্জী

মাগো তুমি কোথায় গেলে? 
কোলের থেকে আমায় ফেলে-- 
আমাকে কি গেলেই ভুলে?
ঐ কাকুটার আপন হলে? 

কাকুটা মা বড্ড বাজে--
চোখটা যেন কিছু খোঁজে!
ছাইপাশ সব কি বলে যে!
আমি কিছুই বুঝতাম না যে।

বাবা না থাকলে আসত ঘরে, 
তুমি আমাকে পাঠাতে দূরে, 
টিউশন কিম্বা দোকান ঘরে, 
যাব না বললে মারতে ধরে।

একদিন সকালে দেখি উঠে,
ঘরে কত লোক এসেছে জুটে,
ভয়ে ভয়ে বিছানায় বসি উঠে,
'মা' ডাকতেই বাবা এল ছুটে। 

আর তোমার কোনো খোঁজ মেলেনি,
থানা পুলিশ বাবা করতে ছাড়েনি,
আমাকে চোখের জল ফেলতে দেয়নি,
তবু আজও তোমায় ভুলতে পারিনি।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

৫) মুহূর্তরাও গল্প শোনায়

৪) মুহূর্তরাও গল্প শোনায়

৬) মুহূর্তরাও গল্প শোনায়