উল্টো পাল্টা ভাবনা

উল্টো পাল্টা ভাবনা
মুনমুন মুখার্জ্জী

ক'দিন ধরে ভাবছি আমি কি লেখা যায় নতুন,
ভাবছি যত গুলিয়ে যাচ্ছে থামছি আমি তখন।
ফুল, লতা, পাতা, চাঁদ, সূর্য এসব নিয়ে লেখেন সবাই,
প্রেম কখনো সার্থকতা পায়, কখনো হয় জবাই।
সমাজের কথা তুলে ধরতেই গরীবদের গল্প পুরোনো,
প্রশ্ন জাগে সবাই কি তাঁরা হাত বাড়িয়েছেন কখনো?
কখনো দেখি নিষিদ্ধ পল্লীর তোলেন অনেকেই ছবি,
যাঁদের কলমে এত দুঃখ, সবই ভাবনা তাড়িত ছবি?
করতে চাই না কাউকে আঘাত, তবু ভাবনাটা মনে জাগে,
কারোর যদি খারাপ লাগে ক্ষমা চাইছি আগে ভাগে।
চাই না আমি কবি স্বীকৃতি, চাই না কোনো সুনাম,
নেই মাথাব্যথা করে যদি কেউ উপেক্ষা বা বদনাম।
সবার মত ভাবতে পারি না, করি না অনুকরণ,
উলোট পালোট ভাবনা আমার, হয় না কাব্যকথন।
তবু লিখে তাই আপন মনে যা কিছু মনে আসে,
বহু জন্ম লাগবে এখনো দাঁড়াতে কবিদের পাশে।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

৫) মুহূর্তরাও গল্প শোনায়

৪) মুহূর্তরাও গল্প শোনায়

৬) মুহূর্তরাও গল্প শোনায়