ভুতকথা


ভুতকথা
মুনমুন মুখার্জ্জী

ভুত রয়েছে হরেক রকম 
বলে গল্প কথায়;
সে সব ভুত চোখে পড়ে না 
ঢোকে না তাই মাথায়।  
 
ভুত পুষেছি মনের মধ্যে 
মনেই থাকতে দাও; 
অযথা খোঁচা দিয়ে কেন
তাকে জাগিয়ে যাও?

রাজা থেকে ফকির সবার 
মনেই আছে ভুত; 
যাদের আছে টাকার গরম 
তাদের কিছুটা কিম্ভুত।

গরিবের ভুত জ্বালায় নাতো 
দেখায় না ভেলকি;
পড়েছো যদি কিম্ভুতের খপ্পর 
শুকাবে মাথার ঘি।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

৫) মুহূর্তরাও গল্প শোনায়

৪) মুহূর্তরাও গল্প শোনায়

৬) মুহূর্তরাও গল্প শোনায়