প্রণাম নেতাজী

প্রণাম নেতাজী

মুনমুন মুখার্জ্জী

আবার এসেছে তেইশে জানুয়ারী 
ভারতবাসীর গৌরবের দিন;
শাঁখ বাজিয়ে উলুধ্বনি দিয়ে 
পালন করি তোমার জন্মদিন।

তুমি দেশনায়ক, বীরের বীর; 
ভারতবর্ষের মহান নেতা,
পরাধীনতার শৃঙ্খল ঘোচাতে
কত ছুটেছ ঠিক নেই তা--

আজও আমরা অনেক মানুষ
প্রতি কদমে করছি লড়াই,
রাষ্ট্র থেকে সমাজবিরোধী
নানা ভাবে দেখালেও ভয়।

রাজনৈতিক নেতারা দেখছি
তোমাকে নিয়ে রাজনীতি করে,
মতের মিল নাইবা থাকল
বিকৃত করে তুলে ধরে।

দেশের উন্নতি স্তব্ধ, তাতে কি?
নেতারা গুছায় নিজের আখের!
দল বদলের চলছে পালা
কোনো আদর্শ নেই যে তাদের।

আসতে যদি আবার ফিরে
লজ্জায় তুমি ঢাকতে মুখ;
এই জন্যই কি লড়াই করেছিলে
বিসর্জন দিয়েছিলে নিজের সুখ।

মন মন্দিরে থেকো নেতাজী
সাহস দিও নির্ভিক প্রাণে,
নিচু তলার মানুষ হলেও
তারাই প্রতিবাদ করতে জানে।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

৫) মুহূর্তরাও গল্প শোনায়

৪) মুহূর্তরাও গল্প শোনায়

৬) মুহূর্তরাও গল্প শোনায়