সবুজ দ্বীপে একাকী ছুটি
সবুজ দ্বীপে একাকী ছুটি
মুনমুন মুখার্জ্জী
জল থৈ থৈ, জল থৈ থৈ
মাঝখানেতে দ্বীপ,
ছোট্ট এক সবুজ খন্ড
চারধারে নীল প্রদীপ।
আকাশ সাগর গলাগলি করে
মেশে দিগন্ত রেখায়,
সূর্যমামা ওঠা নামার সময়
যেন মুগ্ধতা ছড়ায়।
জোস্না রাতের মায়াবী আলোয়
ঘুম পায় ভীষণ,
প্রেমিক-প্রেমিকারা আনন্দে মাতে
কি আর করি তখন?
নিতে চায় না কাউকে সাথে
যাব যে একা একাই,
নিজের জন্য অফুরন্ত সময়
কোথায় বলো আর পাই!
টর্চ ক্যামেরা নোটবুক কিছুই
নেব না তো সাথে,
সব কিছু আজ বন্দি রয়েছে
মুঠোতে একসাথে।
তোমরা সবাই প্রেমের সাগরে
ভাসতে চাইলে ভাসো,
আমি হারাবো প্রকৃতির মাঝে
যতই তোমরা হাসো।
ফুল লতা পাতা জলা জঙ্গল
আকাশ পাখীর মাঝে--
হারিয়ে যাবো আপন মনে
লাগছে ভালো কি যে।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন