প্রভু পথ দেখাও
প্রভু পথ দেখাও
মুনমুন মুখার্জ্জী
রাস্তায় পড়ে শ্রমিকেরা মরে, কৃষকেরা ঠান্ডায়;
উপরওয়ালাদের হেলদোল নেই, তারা আনন্দে কাটায়।
হে প্রভু তুমি এসো এ ধরায়, দিয়ে যাও চেতনা--
মানুষ ভুলেছে ভালো-মন্দ আর সত্যের ঠিকানা।
গরিবেরা আজও তোমার পথেই সহ্য করছে সব,
মালিক শ্রেণীর শীত ঘুমে কাটে, সহানুভূতি দুর্লভ!
যে শ্রেনী তোমায় বিদ্ধ করেছিল, তারা আজও একই আছে--
একদল শুধু ভোগ করে যায়, আরেকদল মরে বাঁচে।
অনাহারে আজও রয়েছে অনেকে, কোটিপতি হয় লাল;
লোভের আগুন নেভাতে তাদের গরিবের ওঠে ছাল।
এসো এসো প্রভু আরো একবার পৃথিবীর বুকে তুমি--
সবার মনে জাগাও নবচেতনা, তোমার করতাল চুমি।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন