অতি'র জাল

অতি'র জাল
মুনমুন মুখার্জ্জী

অতিরিক্ত বলছি না ভাই 
অতির ভীষণ জ্বালা--
অতিভক্তি দেখায় শুধু 
যত অতিভক্তর চেলা।

অতিচালাকের চালাকিতে 
অতিক্রম হয় সময়,
অতিমাত্রায় দেখাতে গেলে
ভুল করে অতিকায়।

অতিক্রান্ত মুহূর্তকে ধরা
মুশকিল অতিশয়,
অতিরঞ্জিত অতিপ্রচার
অত্যুজ্জ্বল তো নয়।

অতিবেগুনি রশ্মির প্রভাবে
অতিপ্রাকৃতিক বাহার,
 অতিবৃষ্টির কবলে পড়লে
বাড়ে অতিভদ্রের অত্যাচার।

অতি-উপসর্গে শব্দ খুঁজতে 
অতিবাহিত হল সময়,
অত্যুক্তি না করে থাকুক
জীবনে সামঞ্জস্য বজায়।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

৫) মুহূর্তরাও গল্প শোনায়

৪) মুহূর্তরাও গল্প শোনায়

৬) মুহূর্তরাও গল্প শোনায়