পিঠের ছন্দ
পিঠের ছন্দ
মুনমুন মুখার্জ্জী
ছন্দে ছন্দে কত আনন্দে
পড়ছে ঢেঁকিতে পা--
পিঠে পুলি বানাতে হবে
নেতৃত্ব দেবেন মা।
আয় তাড়াতাড়ি হাত-পা চালাই,
একসাথে কাজ করব সবাই,
ননদ-ভাজ, শাশুড়ি-বৌ,
মিলে মিশে চাল-গুঁড়ি বানাই।
ঢেঁকিতে কোটা পিঠের স্বাদ,
মুখে লেগে থাকে বারো মাস,
আয়রে একটু বেশিই বানাই
যাতে চলে শীতের দুই মাস।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন