আনন্দ

আনন্দ 
মুনমুন মুখার্জ্জী

- মা মা, জানো তো, ইস্কুলে আজ দুটো করে চকলেট দিয়েছে। 
- ও তাই?
- হ্যাঁ গো যারা অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিল তাদের একটা করে পেনও দিয়েছে। 
- বেশ পেনটা আমায় দিয়ে দিস!
- ইসস কেন দেব?
- বাহ রে আমি অত কষ্ট করে তোকে শেখালাম তাই তো করতে পারলি, না হলে অন্যদের মত শুধু দেখতিস। সবাই এসেছিল?
- না মা, যারা পড়াশোনায় ভালো তারা আসে নি--
- দেখলি, আমার কথা মিলে গেল, ওরা ঘরে পড়ছে। আর তুই আনন্দ করতে চলে গেলি--
- আনন্দ আর কোথায়? দুদিন ধরে তুমি বকে বকে তৈরি করলে, আজ পরীক্ষা দেওয়ার মত উগরে এলাম। এরপর আবার টিউশনি আছে!
- পড়তে তো হবেই না, সামনে ফাইনাল পরীক্ষা-- 
- সেই তো শিশুদিবস একটা বড়দের ভালো সাজার দিন আমাদের অবস্থা একই থাকে। 
- তাই না? 
- হুম তো। আমার চেয়ে ঢের ভালো কাটলো যারা কোনো অনুষ্ঠানে অংশগ্রহণ করে নি। শিখতে হয় নি, ডিসিপ্লিন মেনে করতেও হয় নি। শুধুই আনন্দ করেছে।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

পুরুষ মানেই খারাপ নয়

নতুন সংকল্প