নাইবা মনে রাখলে

নাইবা মনে রাখলে
মুনমুন মুখার্জ্জী

অন্ধ হয়েই তোমাকে আমি করেছিলাম সমর্থন,
প্রতিদানে তুমি দিয়েছ প্রকাশ্যে বদনাম--
ক্ষমা চাইতে আড়ালে তুমি নাইবা আর আসলে!

বিপদের দিনে চিৎকার করে ডেকেছিলাম যখন ,
দেখেও দেখনি, তোমাকে যে নতুন করে চিনলাম--
সুখের দিনে এত কাছে নাইবা আর আসলে!

শরীরটা যখন ছাই হবে আমার চিতার আগুনে,
পড়ে থাকবে সেদিন কিছু চাই আর অস্থি--
তখন আমার কথা আর নাইবা তুমি ভাবলে!

ছন্নছাড়া স্মৃতির ঘেঁটে বলো আর কি পাবে?
অপরাধের বোঝার চাপে নিজেই কষ্ট পাবে--
তাইতো বলি তখন আমায় নাইবা মনে রাখলে!

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

৫) মুহূর্তরাও গল্প শোনায়

৪) মুহূর্তরাও গল্প শোনায়

৬) মুহূর্তরাও গল্প শোনায়