ভালোবাসি
ভালোবাসি
মুনমুন মুখার্জ্জী
দিনের পর দিন কাটিয়েছি নিদারুণ অবহেলায়;
হয়তোবা কিছু ত্রুটি ছিল আমার ভালোবাসায়।
হয়তো ছিল তা একপেশে, বোঝোনি তুমি আমায়;
হয়তো আমি তোমাকে বুঝিনি, ছিলাম কল্পনায়।
হয়তো সবই ঠিক ছিল, হয়েছি সময়ের শিকার;
এই মন তবু ভালোবেসে যাবে তোমাকেই বারেবার।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন