বড়দিনের খুশী

বড়দিনের খুশী
মুনমুন মুখার্জ্জী

প্রতিবছরের গিফটগুলো মাগো করেছি আমি জড়ো,
দাওনা কিনে রং পেনসিল গোটা কতক আরো--

মাগো আমি সান্তা হবো, যাব রাস্তার মোড়ে--
বস্তিপাড়ার পাড়ার বাচ্চাগুলো যেখানে ঘুরে-ফেরে--

তাদের মধ্যে বিলিয়ে দেব বড়দিনের হাসি,
সেটাই আমার পাওনা মাগো সেটাই আমার খুশি।

চাও যদি মাগো খুশি দিতে আমায় বড়দিনে--
ওদের জন্য দাওগো তুমি এবার কিছু কিনে।

আমার জন্য কিনো না হয় একটা সান্তা জামা,
ভীষণ ভালো লাগবে তোমারও সত্যি বলছি গো-মা।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

৫) মুহূর্তরাও গল্প শোনায়

৪) মুহূর্তরাও গল্প শোনায়

৬) মুহূর্তরাও গল্প শোনায়