সময়ের চাকা
সময়ের চাকা
মুনমুন মুখার্জ্জী
সময়ের হাতে সবাই চাকর, ভেদাভেদ নেই তার--
আঙুল ফুলে যতই ফাঁপি হবে সব বেকার।
সময়ের হাত ধরে এগিয়ে চলে যে মানে না হার;
একদিন তার ঠিক জয় হয়, পায় কত উপহার।
সময়ের চাকায় হতে দেখেছি কত বিপ্লব, বিক্ষোভ!
ইতিহাস দোষ গুণের বিচার করে, দেখেনা তো বৈভব।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন