শীতের আমেজ


শীতের আমেজ
মুনমুন মুখার্জ্জী

উত্তুরে বাতাস শুরু হয়েছে লাগলো শীতের দোল,
পিকনিকে যাব সবাই মিলে, কে বাজাবি মাদল?
মেনুটা চল ঠিক করে ফেলি যুতসই একটা,
সবার কথাই ভাবতে হবে নেচে উঠল মনটা।
পৃথিবীর দূষণ কমে গেছে নদীর তীরে যাব,
কিছু না হোক সবাই মিলে মুড়ি মাখিয়ে খাব।
নদীর ধারে ঘুরে বেড়ায় কত নিরন্ন লোক,
এবার না হয় চাঁদা তুলে তাদের খাওয়ানো হোক।
রকমারি সরঞ্জামের নেই তো প্রয়োজন,
সাদামাটা আয়োজনে ভরবে তাদের মন।
চল ভাই সব ঠিক করে ফেলি কি কি হবে নিতে,
খাবার সাথে পুরোনো পোষাকও সঙ্গে হবে নিতে।
অন্যরকম হোক না এবার এই শীতের মজা,
হোক না এবার তাদের জন্য একটু ভালো সাজা।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

৫) মুহূর্তরাও গল্প শোনায়

৪) মুহূর্তরাও গল্প শোনায়

৬) মুহূর্তরাও গল্প শোনায়