মিলন হবে কত দিনে

 মিলন হবে কত দিনে

 মুনমুন মুখার্জ্জী


বেশতো ছিলাম ভালোই ছিলাম, সবার মাঝে হেসে খেলে,

কি যে এক রোগ এলনা, বন্দী সবাই মেয়ে কি ছেলে।


সভ্যতার নগ্ন প্রকাশ, নাকি শুধুই স্বার্থের লড়াই,

কোন পাপে যে জব্দ হল সারা দুনিয়ার মানুষ সবাই!


অতিমারীর প্রকোপ শেষে ভাবছি মিলন হবে কত দিনে?

আমি একাই ভাবছি না গো, সবাই হয়তো ভাবছে মনে।


মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

৫) মুহূর্তরাও গল্প শোনায়

৪) মুহূর্তরাও গল্প শোনায়

৬) মুহূর্তরাও গল্প শোনায়