হাজার দীপের আলো
হাজার দীপের আলো
মুনমুন মুখার্জ্জী
উৎসবের দিন শেষ হলেও থাকুক খুশির রেশ,
আগামী দিনে থাকব ভালো, আনন্দে হাসব বেশ।
অপমানের জ্বালা থাকনা মনের গভীর কোণে,
না পাওয়ার অভাব যেন আসে না আর মনে।
হাত বাড়িয়ে ধরব তাদের যারা বাসবে ভালো,
সবার জীবন জুড়ে থাকুক হাজার দীপের আলো।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন