নিশ্চিন্তের ঘুম
নিশ্চিন্তের ঘুম
মুনমুন মুখার্জ্জী
ছোট্ট সোনা ঘুমিয়ে আছে নিশ্চিন্তে তার মায়ের বুকে,
দোহাই তোদের চুপ করে থাক, ঘুমাক সে পরম সুখে।
চাঁদের হাসি ঝরছে দেখ খুকু মনার শান্ত মুখে,
হাজার কাব্য লিখতে পারি সুন্দর ওই হাসি দেখে।
চুপটি করে আয়রে ছুটে দেখবি যদি যা রে দেখে,
কেমন করে ঘুমায় সোনা মায়ের স্নেহ-সুধা মেখে।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন