উপলব্ধি

উপলব্ধি
মুনমুন মুখার্জ্জী

দেহ ছেড়ে পাড়ি দিলাম আমি আকাশগঙ্গা পথে,
পথে দেখি আমি একাকেউ নেই আজ আমার সাথে।
সাথে যারা ছিল তারা সব রয়ে গেল ঘরে,
ঘরে কাঁদে সবাই শুধু আমার নিথর দেহ ঘিরে।
ঘিরে থাকত আমার মনে যত তাদেরই চিন্তা,
চিন্তাগুলো লাগছে আজ সব যেন বেকার যা-তা।
বেকার যা-তা সব করেছি তো আমি জনমভর,
জনমভর ভেবেছিলাম শুধু ধরাকে সম্পদ মোর।
মোর শোক ভুলতে লাগবে দশ-বারো দিন বড় জোর,
বড় জোর এ ক'দিন স্মরণ করবে সবাই কথা মোর।
মোর ভাবনা চিন্তা আজ লাগে যেন সব ছিল ভুল,
ভুল করে নিজেকে নিয়ে আমি ছিলাম মশগুল।
মশগুল না থেকে যদি করতাম একটু সমাজসেবা,
সমাজসেবায় অমর হতাম, জয়তু মানবসেবা।
মানবসেবায় সমর্পণে ধন্য হত যে মোর জীবন,
জীবন শেষ হলেও তবে মনে রাখতো সবার মন।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

পুরুষ মানেই খারাপ নয়

নতুন সংকল্প